বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

‘ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র-ইসরায়েল কিছুই জানে না’

‘ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র-ইসরায়েল কিছুই জানে না’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ‘কিছুই জানে না’—এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিটের এক মুখপাত্র।

খতম আল-আন্বিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি বলেন, যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্ট’ ইসরায়েলের কাছে ইরানের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে তথ্য অসম্পূর্ণ।

তিনি দাবি করেন, ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ও নির্ভুল ড্রোন, আধুনিক বিমান প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ধ্বংসের যে দাবি করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

জোলফাকারি বলেন, ‘যদি তারা মনে করে এসব ধ্বংস করেছে, তবে তারা আরও গভীর সংকটে পড়বে।’

তিনি আরও বলেন, যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ ছিল না।

ইরানের এই সামরিক কর্মকর্তা দাবি করেন, দেশের কৌশলগত সামরিক উৎপাদন এমন স্থানে হয়, যার সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ধারণাই নেই এবং ভবিষ্যতেও তারা সেখানে পৌঁছাতে পারবে না।

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক সরঞ্জাম নিয়ে হিসাব করতে গেলে তারা ভুল করবে এবং এর মূল্য দিতে হবে।

এছাড়া তিনি বলেন, চলমান সংঘাত ‘শত্রুদের স্থায়ী অপমান, অনুশোচনা ও আত্মসমর্পণ’ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮