বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, প্রতিক্রিয়া জানাল রাশিয়া

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, প্রতিক্রিয়া জানাল রাশিয়া

ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। শনিবার (৪ এপ্রিল) ওই হামলায় এক রুশ কর্মীর মৃত্যুতেও শোক প্রকাশ করেছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ‘বুশেহর কেন্দ্র ঘিরে পরিস্থিতি কতটা বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছেছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।’

বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির উদ্বেগের কথাও উল্লেখ করা হয়। তিনি জানান, এ ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো কখনোই সামরিক হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।

জাখারোভা বলেন, ‘হামলাকারীরা কোনো দ্বিধা ছাড়াই এমনকি এক ধরনের বেপরোয়া মনোভাব নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং আইএইএর নিরাপত্তা চুক্তির আওতায় রয়েছে।’

রাশিয়া আরও বলেছে, এই “অবৈধ ও বেপরোয়া” পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে হামলাকারীদের ভাবমূর্তি এক অমোচনীয় কলঙ্ক হিসেবে থাকবে। জাখারোভা বলেন, ‘এসব হামলার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলো কার্যত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে তাদের পূর্বের অবস্থান সম্পূর্ণভাবে ক্ষুণ্ন করেছে এবং তারা আর কোনো আন্তর্জাতিক নিয়ম বা সীমাবদ্ধতা মানছে না, এটিই প্রমাণ করেছে।’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে বলেছে, ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য এনপিটি পর্যালোচনা সম্মেলনে এই হামলার প্রভাব নিয়ে নিরপেক্ষ ও বিস্তারিত মূল্যায়ন করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো এড়ানো সম্ভব, তবে এর জন্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।’

শনিবারের হামলায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছাড়াও মাহশাহর ও বন্দর ইমাম বিশেষ পেট্রোকেমিক্যাল জোনসহ কয়েকটি স্থাপনায় আঘাত হানে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮