বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইরানের হামলায় মার্কিন রাডার ও ড্রোন হ্যাঙ্গার বিধ্বস্ত

ইরানের হামলায় মার্কিন রাডার ও ড্রোন হ্যাঙ্গার বিধ্বস্ত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন-ইসরাইলি জোটের বিরুদ্ধে ৮২তম প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, এই অভিযানে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বেসামরিক স্থাপনায় গত কয়েক দিনের বিমান হামলার পাল্টা জবাবে ভোরে অভিযান শুরু হয়, যা সারাদিনব্যাপী চলেছে। এতে সৌদি আরবের আরিফজান ও আল-খারজ জেলায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা, বাহরাইনের শেখ ঈসা অঞ্চলের প্যাট্রিয়ট রাডার সিস্টেম, মার্কিন সামরিক জ্বালানি ডিপো, নজরদারি বিমান ও এম-কিউ রিপার কমব্যাট ড্রোনের হ্যাঙ্গার এবং আলী আল-সালেম বিমানঘাঁটিতে মোতায়েন ড্রোনের স্যাটেলাইট কমিউনিকেশন ডিশ বিধ্বস্ত হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, হামলাগুলো ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো—পূর্ব আজারবাইজান, আরদাবিল, গিলান, মাজানদারান ও গোলেস্তান—এর বীর জনতাকে উৎসর্গ করা হয়েছে। অধিকৃত অঞ্চলে অবস্থিত একটি সামরিক কমান্ড সেন্টার এবং ডেড সি সংলগ্ন ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট শিল্পকারখানাতেও বিধ্বংসী হামলা চালানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ‘অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স’ বা প্রতিরোধ যোদ্ধারা মোট ২৩০টি সফল অভিযান চালিয়েছে। এর মধ্যে লেবাননের হিজবুল্লাহ ৮৭টি, ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ ২৩টি এবং ইরানি সশস্ত্র বাহিনী ১১০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে।

আইআরজিসি জানিয়েছে, পশ্চিম এশিয়ার এই সংঘাত মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের আঞ্চলিক মিত্রদের দ্বারা চাপিয়ে দেওয়া যুদ্ধ। স্বৈরাচারী ও আগ্রাসনকারীদের হাত বিচ্ছিন্ন না হওয়া এবং প্রকৃত শান্তি ফিরে না আসা পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিক হত্যার পর ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এ সময় ইরানি সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়, যা প্রতিশোধ হিসেবে আইআরজিসি পশ্চিম এশিয়াজুড়ে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮