বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইরানের হামলায় জ্বলছে সৌদির জুবাইল পেট্রোক্যামিকেল প্ল্যান্ট

ইরানের হামলায় জ্বলছে সৌদির জুবাইল পেট্রোক্যামিকেল প্ল্যান্ট

ইরানের হামলার পর সৌদি আরবের জুবাইল শহরের একটি পেট্রোক্যামিকেল প্ল্যান্টে আগুন লেগেছে। হামলা মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে ঘটেছে এবং প্ল্যান্টটি দাউ দাউ করে জ্বলতে থাকে।

সংবাদ সংস্থা এএফপি জানায়, এই প্ল্যান্টটি সৌদির পূর্বাঞ্চলের জুবাইল বাণিজ্যিক এলাকায় অবস্থিত, যা বিশ্বের অন্যতম বড় শিল্পাঞ্চল। এখানে লোহা, গ্যাস, পেট্রোক্যামিকেল, লুব্রিকেন্ট ওয়েল এবং রাসায়নিক সার উৎপাদন করা হয়। সৌদি ব্যাসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটি সূত্র জানিয়েছে, হামলার পর বিস্ফোরণের শব্দ “বিকট” ছিল এবং আগুন নিয়ন্ত্রণের বাইরে।

ইরানের হামলার ভয়ে সৌদি আরব ও বাহরাইনের মধ্যে সংযোগকারী ২৫ কিলোমিটার দীর্ঘ ‘কিং ফাহাদ কসওয়ে’ ব্রিজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি দুই দেশের মধ্যে একমাত্র সড়ক সংযোগ। প্রতি দিন এ রুটে শত শত যানবাহন চলাচল করে।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই হামলা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও বাণিজ্যিক অবকাঠামোর ওপর সরাসরি হুমকি হিসেবে ধরা হচ্ছে।

সূত্র: এএফপি

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮