বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইরানে কি পারমানবিক হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প?

ইরানে কি পারমানবিক হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প?

ইরানকে লক্ষ্য করে এবার আরও ভয়াবহ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত না মানলে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতেই একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এই হুমকির মধ্য দিয়ে ইরানে কি পারমানবিক হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প?

নতুন এই হুমকি ট্রাম্পের দেওয়া আগের হুমকির চেয়ে ব্যতিক্রম মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমন অবস্থায় ইরানের আজকের রাত নিয়ে চরম দুশ্চিন্তা দেখা দিয়েছে।

এদিকে, ইরানের একটি পারমাণবিক কেন্দ্র থেকে তাড়াহুড়ো করে আরও ১৭৫ রুশ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ইতোমধ্যেই মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন বলে মঙ্গলবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়।

আর্মেনিয়ায় অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, বুশেহর কেন্দ্রের কর্মীরা নুরদুজ-আগারাক সীমান্ত দিয়ে আর্মেনিয়ায় প্রবেশ করেন এবং সোমবার একটি বিশেষ ফ্লাইটে মস্কোর উদ্দেশে রওনা হন।

অপরদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি নির্দেশ জারি করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বাহরাইনে থাকা সব মার্কিন নাগরিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকতে বলা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, ‘‘হরমুজ প্রণালি খোলার জন্য তাঁর দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।’’

নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন। ট্রাম্প বলেন, ‘‘আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে, এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছে, হয়তো কিছু বিপ্লবী চমৎকার কিছু ঘটতে পারে।’’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব—বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। ৪৭ বছরের শোষণ, দুর্নীতি, এবং মৃত্যুর, অবশেষে অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!”

এদিকে, ট্রাম্পের ঘোষণা এবং ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে রুশকর্মীদের তাড়াহুড়ো করে নিজ দেশে চলে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে—আজ রাতে কী ঘটতে যাচ্ছে ইরানে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮