বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইরানে আটক মার্কিনিদের মুক্তির অনুরোধ তুলবে যুক্তরাষ্ট্র, আলোচনায় মানবিক ইস্যু

ইরানে আটক মার্কিনিদের মুক্তির অনুরোধ তুলবে যুক্তরাষ্ট্র, আলোচনায় মানবিক ইস্যু

যুদ্ধবিরতি শেষ করে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে আসন্ন আলোচনায় ইরানে আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়টি উত্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ অবসানের উদ্দেশ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা আয়োজনের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবেই আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হচ্ছে।

পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। সেই ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও স্থিতিশীল ও টেকসই সমাধানে রূপ দেওয়ার লক্ষ্যেই শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে বৈঠকের বিস্তারিত এজেন্ডা চূড়ান্ত করা হচ্ছে এবং সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকাও প্রকাশ করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। তবে এতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

ওয়াশিংটন ও তেহরানের অবস্থান এখনো বড় ধরনের ব্যবধান তৈরি করছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং হরমুজ প্রণালীর নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়গুলো রয়েছে।

অন্যদিকে ইরান তাদের প্রস্তাবে প্রণালীর ওপর নিয়ন্ত্রণ, জাহাজ চলাচলে টোল আরোপ, আঞ্চলিক সামরিক অভিযান বন্ধ এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

লেবানন পরিস্থিতিও আলোচনায় বড় জটিলতা তৈরি করেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সেখানে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে বিভিন্ন পক্ষ অভিযোগ করছে।

পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিতব্য এই আলোচনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও দুই পক্ষের অবস্থান এখনো কঠোর রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮