বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জার্মান চ্যান্সেলর

ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জার্মান চ্যান্সেলর

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে বৃহত্তর জোট গঠনের ডাক দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর বার্তা দিয়েছেন তিনি। কিন্তু এমনটি করলে সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধের জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখছে বহু দেশ।

যুক্তরাষ্ট্রের অন্যতম দুই মিত্রদেশ যুক্তরাজ্য এবং জার্মানি সাফ জানিয়ে দিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে কোনও যুদ্ধে জড়াতে চায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তার ‘কোনো বিস্তৃত যুদ্ধে জড়িয়ে পড়বে না’। তবে তিনি হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার একটি পরিকল্পনা নিয়ে মিত্রদের সাথে কাজ করছেন বলে জানিয়েছেন।

ইরান যুদ্ধের কারণে তেল ও গ্যাসের গুরুত্বপূর্ণ এই নৌপথটি তেল-গ্যাসবাহী জাহাজ চলাচলের জন্য কার্যত বন্ধ হয়ে পড়েছে। এটি সুরক্ষিত করতে রয়্যাল নেভির যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন স্টারমার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলে নিজের নাগরিকদের রক্ষা করাই যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি নিজের এবং মিত্রদের প্রতিরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বার্তাও দিইয়েছেন তিনি।

তিনি আরও যোগ করেন, এ মুহূর্তে কোনও বৃহত্তর সংঘাতে জড়াবে না যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি দ্রুত সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে দেশটি।

এদিকে হরমুজ প্রণালি উন্মুক্ত করার মিশনে ন্যাটোকেও যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সতর্ক করে বলেছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে গড়িমসি করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’।

কিন্তু তার এই বক্তব্য খণ্ডন করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনও সম্পর্ক নেই। এটি ন্যাটোর যুদ্ধ নয়। ন্যাটো মূলত ভূখণ্ড রক্ষার জন্য গঠিত একটি জোট। বর্তমান পরিস্থিতিতে ন্যাটো মোতায়েন করার মতো প্রয়োজনীয় ম্যান্ডেট বা আইনগত ভিত্তি নেই।’

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮