বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

হামের সংক্রমণ ও সংকট নিয়ে তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

হামের সংক্রমণ ও সংকট নিয়ে তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, হামের সংক্রমণ এবং বর্তমান সংকটসহ এ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত হবে। দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে করা হবে একটি তদন্ত কমিটি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, হামের সংক্রমণে চার শতাধিক শিশুর মৃত্যু একটি অত্যন্ত গুরুতর বিষয়। কী কারণে টিকার সংকট তৈরি হলো এবং টিকাদান কর্মসূচিতে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তদন্তে কোনো ধরনের অবহেলা বা অপরাধ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, শিশুদের চিকিৎসায় সরকারি সুযোগ-সুবিধা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।

বিভিন্ন সময়ে করা আন্তর্জাতিক চুক্তি প্রসঙ্গে উপদেষ্টা জানান, আগের সরকার বা অন্তর্বর্তী সরকারের আমলের যে-কোনো চুক্তি থেকে বের হওয়া অসম্ভব নয়। তবে এ ক্ষেত্রে আইনগত শর্ত ও গোপনীয়তার বিষয়গুলো বিবেচনা করতে হয়। জনস্বার্থবিরোধী চুক্তিগুলো সরকার বর্তমানে পর্যালোচনা ও মূল্যায়ন করছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সাম্প্রতিক চুক্তি বাতিলের প্রভাব সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপসহ সম্ভাব্য কূটনৈতিক ফলাফল মাথায় রাখতে হবে। তবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি চুক্তি মূল্যায়ন করা হবে।

এছাড়া দেশের জ্বালানি পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং কোনো সংকট নেই বলেও তিনি নিশ্চিত করেন।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫