শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের ফল বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংস্কার ও সংশোধন আনতে হবে। সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই গণভোটের রায় কার্যকর করা সম্ভব।

রোববার (১৫ মার্চ) সকালে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ ও ‘না’ অপশন থাকলেও পরে একটি আদেশের মাধ্যমে চারটি জটিল প্রশ্ন যুক্ত করা হয়। এসব প্রশ্ন পড়তে দীর্ঘ সময় লাগে এবং প্রতিটি প্রশ্নের জন্য আলাদা ‘হ্যাঁ/না’ অপশনও ছিল না। ফলে বিষয়টি নিয়ে আইনি ও সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, গণভোটের কিছু অংশ অসাংবিধানিক কি না—সে বিষয়ে আদালত রুল জারি করেছে বলে তিনি শুনেছেন। বিচার বিভাগের মতামত সংসদের ওপর বাধ্যতামূলক না হলেও সংসদ এমন আইন করতে পারে না, যা পরে আদালতে চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়ে যেতে পারে।

গণভোটের প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মতামত জানতেই গণভোট আয়োজন করা হয়েছিল। সেখানে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে স্বাক্ষরিত ‘জাতীয় জুলাই সনদ’-এর পক্ষে দেশের মানুষ আছে কি না—সে প্রশ্নও সামনে এসেছে।

সংসদে তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তবে তার আগে সংবিধান সংশোধন করা জরুরি। সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরই গণভোটের ফল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

এদিকে সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিয়ে শিগগিরই বিশেষ কমিটিতে আলোচনা হতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সংসদকে সিদ্ধান্ত নিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, জনগণের রায়কে সম্মান জানাতে হবে, তবে তা অবশ্যই সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে। রাষ্ট্র আবেগ দিয়ে নয়, সংবিধান ও আইনের ভিত্তিতেই পরিচালিত হয়।

তিনি বিরোধী দলের নেতাকে উদ্দেশ করে বলেন, কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করে কখন সংবিধান সংশোধনের বিল সংসদে তোলা যাবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। জাতীয় জুলাই সনদের প্রতিটি শব্দকে সম্মান জানিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫