শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রো ধন্যবাদ জানালেন ইরাকের প্রধানমন্ত্রীর কাছে

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রো ধন্যবাদ জানালেন ইরাকের প্রধানমন্ত্রীর কাছে

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো শনিবার ধন্যবাদ জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিকে। তিনি সুদানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশটিতে অবস্থানরত ফরাসি সেনাদের নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রতির জন্য।

ম্যাক্রোঁ বলেন, “গতকাল আমি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। হামলার প্রকৃত কারণ উদঘাটনে তার অঙ্গীকার এবং আমাদের সেনাদের সুরক্ষা জোরদার করার পদক্ষেপের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের সেনারা ইরাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে।”

ফ্রান্সের প্রেসিডেন্ট আরও জানান, প্যারিসে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা আয়োজনের জন্য প্রস্তুতি চলছে। তিনি ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার এবং হিজবুল্লাহকে হামলা বন্ধ করার আহ্বান জানান।

ম্যাক্রোঁ বলেন, “লেবানন যেন বিশৃঙ্খলার দিকে না যায়, তা নিশ্চিত করতে সবকিছুই করতে হবে। যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়া এবং স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য লেবাননের নেতৃত্বকে সুযোগ নিতে হবে।”

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

জাতীয়

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

জাতীয়

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

জাতীয়

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯