মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

ফাতেমাকে হারিয়ে এবার খাদিজাকে বাঁচানোর লড়াইয়ে মা–বাবা

ফাতেমাকে হারিয়ে এবার খাদিজাকে বাঁচানোর লড়াইয়ে মা–বাবা

হামে আক্রান্ত সাত মাস বয়সী যমজ দুই শিশু ফাতেমা ও খাদিজাকে নিয়ে এক মাসের বেশি সময় ধরে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন তাদের মা–বাবা। শেষ পর্যন্ত গত ২৩ এপ্রিল মারা যায় ফাতেমা। আর বেঁচে থাকা খাদিজাকে নিয়ে এখনো উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।

বর্তমানে খাদিজা ভর্তি আছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার বাংলাদেশ নবজাতক হাসপাতালে। এর আগে তাকে মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। এপ্রিলের শুরু থেকেই দুই শিশুকে নিয়ে শুরু হয় পরিবারের কঠিন লড়াই।

বাংলাদেশ নবজাতক হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফাতেমার। পরে কিছুটা সুস্থ হওয়ায় খাদিজাকে বাসায় নেওয়া হয়েছিল। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় আবারও জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

খাদিজার মা সায়মা বেগম বলেন, ‘আমার একটা বাবু মারা গেছে। ডাক্তারেরা বলছেন, আর ঝুঁকি নেওয়া যাবে না। ভালো চিকিৎসা লাগবে।’

তিনি জানান, খাদিজার জ্বর বারবার উঠছে। কখনো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার শরীর নীলচে হয়ে যাচ্ছে। চিকিৎসকেরা শিশুটিকে অল্প অল্প করে বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষাও চলছে।

বাংলাদেশ নবজাতক হাসপাতালের প্রধান পরামর্শক অধ্যাপক মো. মজিবুর রহমান জানান, হাম–পরবর্তী নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতায় ভুগছে খাদিজা। তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং যথাযথ চিকিৎসা পেলে শিশুটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করছেন তিনি।

এপ্রিলের শুরুতে জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে প্রথমে দুই শিশুকেই হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে খাদিজার অবস্থাই বেশি খারাপ ছিল। পরে ফাতেমার অবস্থার অবনতি ঘটে এবং সে মারা যায়। এ সময় পরিবারটি রাজধানীর একাধিক হাসপাতালে ঘুরেছে। কোথাও শয্যা ছিল না, কোথাও অক্সিজেনের সংকট, আবার কোথাও নিবিড় পরিচর্যাকেন্দ্র খালি ছিল না।

এর মধ্যেই পরিবারটির আর্থিক সংকটও প্রকট হয়ে উঠেছে। ফাতেমার চিকিৎসাতেই এক লাখ টাকার বেশি খরচ হয়েছে বলে জানান সায়মা বেগম। এখন খাদিজার চিকিৎসা, অ্যাম্বুলেন্সভাড়া ও বিভিন্ন পরীক্ষার খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

খাদিজার বাবা মোজাম্মেল হক স্থানীয় একটি মসজিদের ইমাম। গত এক মাসের বেশি সময় ধরে তিনি নিয়মিত ইমামতি করতে পারছেন না। এতে পরিবারটির জীবিকাও অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৩৭৯ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে ৫৬ হাজারের বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৭ হাজার ৫২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫