শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

ঈদযাত্রায় ভোগান্তি হবে না, আশ্বাস সেতুমন্ত্রীর

ঈদযাত্রায় ভোগান্তি হবে না, আশ্বাস সেতুমন্ত্রীর

আসন্ন ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তি ছাড়াই মানুষ যেন নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ, নৌপরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৭ মার্চ) বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বহুল প্রতীক্ষিত গোমা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে, যা একটি বড় চ্যালেঞ্জ। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমন্বিতভাবে কাজ করায় এবার ঈদযাত্রা স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক এখনও দুই লেনের হওয়ায় যান চলাচলে সীমাবদ্ধতা রয়েছে। সড়কটি তুলনামূলক সরু হওয়ায় চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। তবে সরকার দ্রুত সড়কটি প্রশস্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

গোমা সেতুর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এটি শুধু একটি এলাকার নয়, বরং বরিশাল ও পটুয়াখালীর বিচ্ছিন্ন অংশগুলোর মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করবে। ফলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় এক দশকের প্রতীক্ষা শেষে চালু হওয়া গোমা সেতু উদ্বোধনের পর বিকেল ৩টা থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এতে বরিশাল সদর, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর দুমকী উপজেলার কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, বরিশালের লক্ষ্মীপাশা থেকে পটুয়াখালীর দুমকী সড়কের ১৪তম কিলোমিটারে রাঙামাটি নদীর ওপর নির্মিত হয়েছে ২৮৩ দশমিক ১৮৮ মিটার দৈর্ঘ্যের এই সেতু। এর সঙ্গে প্রায় ১ দশমিক ৯০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।

২০১৭ সালের ১৪ নভেম্বর একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়। শুরুতে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫৭ কোটি টাকা, যা পরে বেড়ে দাঁড়ায় ৯২ কোটির বেশি। সেতুর উচ্চতা বৃদ্ধি ও নৌযান চলাচল নিশ্চিত করতে কারিগরি পরিবর্তনের কারণে ব্যয় বাড়ানো হয়।

স্থানীয়দের মতে, গোমা সেতু চালু হওয়ায় ফেরিঘাটের ওপর নির্ভরতা কমবে এবং যাতায়াত আরও সহজ, দ্রুত ও স্বস্তিদায়ক হবে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫