বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

ঈদের দিন রাজধানীর সব রুটেই চলছে গণপরিবহন

ঈদের দিন রাজধানীর সব রুটেই চলছে গণপরিবহন

ঈদের দিন দুপুর পর্যন্ত রাজধানীতে গণপরিবহন বিশেষ করে বাস চলাচল কম দেখা যায়। তবে এবার ভিন্ন চিত্র দেখা গেছে। শনিবার (২১ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বাস চলাচল করছে। এছাড়া চলছে সিএনজি অটোরিকশাও। তবে যাত্রী সংখ্যা কম।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর গুলিস্তান থেকে সব রুটেই বাস চলাচল করছে। গুলিস্তান থেকে শাহবাগ, ফার্মগেট হয়ে মিরপুর, ধানমন্ডি শ্যামলি হয়ে গাবতলী, মিরপুর রুটে বাস চলত দেখা গেছে। গুলিস্তান হয়ে রামপুরা, বাড্ডা, আব্দুল্লপুর রুটেও বাস চলছে। গুলিস্তান থেকে সায়দাবাদ, সাইনবোর্ড এলাকাতেও বাস চলাচল করছে। এদিকে বাসের পাশাপাশি সিএনজি, অটোরিকশাও চলছে।

মিরপুর রুটে শিকড় পরিবহনের চালক ইব্রাহিম জানান, সকাল ৬টায় তিনি মিরপুর থেকে বাস ছেড়েছেন। যাত্রী কম হলেও ঈদের দিন নামাজ শেষে যাত্রী হবে বলে আশা করছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি তাদের দৈনন্দিন কর্ম। ঈদ কিংবা উৎসব এসব কিছু মনে হয় না। ছেলে ও স্ত্রীর জন্য নতুন কাপড় কিনে দিয়েছেন। নিজের জন্য কিছু কেনেননি।

সংশ্লিষ্টরা বলছেন, সকালে যাত্রী কম হলেও সময় যত গড়াবে লোকজন বাসা থেকে বের হবে। পরিবহনে যাত্রীও বাড়বে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫