ঈদের ছুটিতে মাঠ প্রশাসনের অভিযোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু
নিজস্ব প্রতিবেদক
|
২০২৬-০৩-১৬ ২০:২৪
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছুটির সময় মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ বা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের ছুটিতে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ বা তথ্যের পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের ভবন নং–২ এর চতুর্থ তলায় অবস্থিত পরিসংখ্যান ও গবেষণা ইউনিটে (টেলিফোন: +৮৮০২৪৭১২৪৪১৬) একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।