বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

ঈদের ছুটিতে বেশিরভাগ পাম্প বন্ধ, সচলগুলোতে তেল নিতে দীর্ঘ সারি

ঈদের ছুটিতে বেশিরভাগ পাম্প বন্ধ, সচলগুলোতে তেল নিতে দীর্ঘ সারি

ঈদের ছুটির আমেজের মধ্যেই জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও মালিকেরা। একদিকে ছুটির কারণে অধিকাংশ ফিলিং স্টেশন ও তেলের ডিপোর কার্যক্রম বন্ধ, অন্যদিকে খোলা থাকা পাম্পগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কম। ফলে রাজধানীর সচল পাম্পগুলোতে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে।

রোববার (২২ মার্চ) সরেজমিনে দেখা গেছে, অকটেন, পেট্রোল ও ডিজেল নিতে ফিলিং স্টেশনগুলোতে চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ সারির কারণে অনেক এলাকায় যানজটেরও সৃষ্টি হয়েছে।

সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে গত ১৫ মার্চ থেকে সারাদেশে জ্বালানি তেল সরবরাহে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয় সরকার। কিন্তু মাঠপর্যায়ে এর সুফল এখনো পৌঁছায়নি। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর গত তিন সপ্তাহ ধরে দেশের পেট্রোল পাম্পগুলোতে এক ধরণের অস্থিরতা বিরাজ করছে। অনেক পাম্পে এখনো রেশনিং পদ্ধতি অবলম্বন করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্যমতে, দেশে ব্যবহৃত পেট্রোল ও অকটেনের সিংহভাগই বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে, আর সামান্য অংশ আমদানি করা হয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার দেশে দাম না বাড়ানোয় গ্রাহকদের জন্য বিষয়টি স্বস্তিদায়ক ছিলো। কিন্তু ঈদের এই সময়ে পাম্পগুলোর বন্ধ থাকা এবং সরবরাহ সংকটে সেই স্বস্তি এখন ভোগান্তিতে রূপ নিয়েছে।

জ্বালানি তেলের বাজারে অস্থিরতা থাকলেও সিএনজি এবং এলপি গ্যাসের সরবরাহ পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। গ্যাসচালিত যানবাহনের চালকদের তেলের পাম্পের মতো দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে না।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের ছুটি কাটিয়ে ডিপোগুলো পূর্ণোদ্যমে চালু না হওয়া পর্যন্ত এই সংকট পুরোপুরি কাটবে না।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫