রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

ঈদে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোর জন্য ১৬ দফা নির্দেশনা

ঈদে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোর জন্য ১৬ দফা নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির সময় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের সব হাসপাতালের জন্য ১৬ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

এতে বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগ, প্রসূতি সেবা কক্ষ, জরুরি অস্ত্রোপচার কক্ষ, পরীক্ষাগার, ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান ও এমআরআইসহ সব গুরুত্বপূর্ণ সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, জরুরি বিভাগে সব সময় পর্যাপ্ত চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে অতিরিক্ত জনবল নিয়োগ দিতে হবে। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ—যেমন লেবার রুম, জরুরি অপারেশন থিয়েটার, ল্যাব ও ব্লাড ব্যাংক—সবসময় চালু রাখতে বলা হয়েছে।

ঈদের আগে ও পরে সমন্বয়ের মাধ্যমে চিকিৎসক ও কর্মীদের ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সেবায় কোনো ঘাটতি না পড়ে। প্রয়োজনে সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালকের সঙ্গে সমন্বয় করে জনবল বণ্টন করা যাবে।

হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, রাসায়নিক উপকরণ ও সার্জিক্যাল সামগ্রী মজুত রাখার পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা চালু রাখতে বলা হয়েছে। এছাড়া হাসপাতালের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে।

ছুটিকালে হাসপাতালের কার্যক্রম তদারকিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধান অনুপস্থিত থাকলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও যোগাযোগ নম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।

এছাড়া বহির্বিভাগ একটানা ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও নিবন্ধিত চিকিৎসকের অধীনে জরুরি ও প্রসূতি সেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোগী রেফার করার আগে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেও বলা হয়েছে।

যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগের ঘটনা দ্রুত স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষে জানাতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫