শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

ঈদ উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা: সন্দেহভাজন চলাচলে নজরদারির আহ্বান ডিএমপির

ঈদ উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা: সন্দেহভাজন চলাচলে নজরদারির আহ্বান ডিএমপির

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার হোসেন জানিয়েছেন, ঈদের ছুটিতে জনশূন্য রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তিনি যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আচরণ, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা বা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, "আমাদের জনবল সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছি। তবে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সচেতনতা ও সক্রিয় সম্পৃক্ততা আমাদের কাজকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।" তিনি রাজধানীবাসীকে উদ্দেশ্য করে বলেন, পাড়া বা মহল্লায় নতুন বা অপরিচিত কারোর অস্বাভাবিক চলাচল দেখলে তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে খোঁজ নিন। যদি তাদের আচরণে বিন্দুমাত্র সন্দেহ তৈরি হয়, তবে দেরি না করে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ কল করে পুলিশকে অবহিত করার অনুরোধ জানান তিনি।

ভারপ্রাপ্ত কমিশনার আরও উল্লেখ করেন, ঈদের দীর্ঘ ছুটিতে অনেকেই বাসা খালি রেখে গ্রামে যাচ্ছেন। এই সময়ে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপদ ঈদযাত্রা ও নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ঢাকা মহানগরীর প্রতিটি বাসিন্দাকে ব্যক্তিগত পর্যায়ে সতর্কতা অবলম্বন এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫