মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

এবার রাজধানীতে বসছে ২৮টি কোরবানির পশুর হাট

এবার রাজধানীতে বসছে ২৮টি কোরবানির পশুর হাট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় এবার মোট ২৮টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৬টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২টি হাট বসবে।

ডিএনসিসির অধীনে গাবতলীর স্থায়ী হাটসহ বিভিন্ন স্থানে অস্থায়ী হাটগুলো বসানো হবে। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, হাটের ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাব এড়াতে ওপেন টেন্ডার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, হাট ইজারার পুরো প্রক্রিয়াই স্বচ্ছভাবে সম্পন্ন করা হচ্ছে। তিনি জানান, তিন ধাপে টেন্ডারের মাধ্যমে সবাইকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে এবং ফাইল যাচাই-বাছাইয়ের পর ইজারা চূড়ান্ত করা হচ্ছে।

এদিকে ডিএনসিসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ১৬টি হাটের মধ্যে ১০টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টি হাটের ইজারা আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত করা হবে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানান, তাদের অধীনে থাকা ১২টি অস্থায়ী হাটের ইজারাও ওপেন টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের আগে কোনো হাট বসানো যাবে না এবং নির্ধারিত সীমানার বাইরে হাট বসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঈদকে সামনে রেখে রাজধানীর এসব হাটে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।

 

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫