মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

এআই ছবিতে যিশুর বেশে ট্রাম্প

এআই ছবিতে যিশুর বেশে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিওকে নিয়ে তীব্র সমালোচনার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে যিশু খ্রিস্টের বেশে নিজের একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) তৈরি ছবি শেয়ার করেছেন। আজ (সোমবার, ১৩ এপ্রিল) নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো মন্তব্য ছাড়াই ছবিটি পোস্ট করেন তিনি।

এর আগে, ইরান যুদ্ধের সমালোচনা করে পোপ লিও মন্তব্য করেন, যারা যুদ্ধ শুরু করে তাদের হাত রক্তে রঞ্জিত থাকে এবং ঈশ্বর তাদের প্রার্থনা গ্রহণ করেন না। বিশ্লেষকদের ধারণা, এ মন্তব্যের প্রতিক্রিয়াতেই ট্রাম্পের এমন পদক্ষেপ।

ট্রাম্প তার পোস্টে পোপকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘বৈদেশিক নীতিতে ব্যর্থ’ বলে আখ্যা দেন। এমনকি দাবি করেন, তিনি হোয়াইট হাউসে না থাকলে পোপের পক্ষে ভ্যাটিকানে টিকে থাকা কঠিন হতো।

তবে, এই পোস্ট নিয়ে ট্রাম্পের সমর্থকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে অযৌক্তিক ও বিতর্কিত বলে মন্তব্য করে ছবি সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। এর আগেও ট্রাম্প বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রের চরিত্রে নিজেকে উপস্থাপন করে এআই ছবি প্রকাশ করেছিলেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি জানান, পোপ লিওর অবস্থান তার পছন্দ নয়। তার অভিযোগ, পোপ ইরানের পারমাণবিক ইস্যু ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অপরাধ বিষয়ে নরম অবস্থান নিয়েছেন। যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পোপ।

অন্যদিকে পোপ লিও বলেন, ‘তিনি ট্রাম্প প্রশাসনের মন্তব্যে ভীত নন এবং তার শান্তির বার্তা কেবল ধর্মগ্রন্থের শিক্ষার ভিত্তিতেই দেয়া।’ তিনি স্পষ্ট করেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়ানোর ইচ্ছা তার নেই এবং ধর্মীয় প্রতীকের অপব্যবহার গ্রহণযোগ্য নয়।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮