বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

দুই দিনের সফরে দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে তাকে বহনকারী বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ড. খলিলুর রহমানের এই সফরে সঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য 'ইন্ডিয়ান ওশেন কনফারেন্স'-এ যোগ দেওয়ার আগে যাত্রাপথে তিনি এই দ্বিপাক্ষিক সফরে ভারত এলেন। দিল্লিতে অবস্থানকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই আলোচনায় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। দিল্লি সফর শেষে ড. খলিলুর রহমান ও এস জয়শঙ্কর একই ফ্লাইটে মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্ককে এই সফর আরও সুদৃঢ় করবে। দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে দিল্লি।

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

জাতীয়

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

জাতীয়

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

জাতীয়

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

জাতীয়

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯