মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে লুটপাটের অভিযোগে ইসরায়েলি সেনারা সমালোচনায়

দক্ষিণ লেবাননে লুটপাটের অভিযোগে ইসরায়েলি সেনারা সমালোচনায়

উচ্চপদস্থ কমান্ডারদের সতর্কতা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লুটপাট থামাতে হিমশিম খাচ্ছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ এক রিজার্ভ সেনার বরাতে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা বলেন, তিনি একাধিকবার লুটপাটের ঘটনা প্রত্যক্ষ করেছেন। তার ভাষায়, সীমান্ত এলাকায় রিজার্ভ ইউনিটের সদস্যরা অস্ত্র, স্মারক, গয়না, কম্বল ও ছবি পর্যন্ত নিয়ে যাচ্ছিল।

তিনি আরও জানান, এক ঘটনায় একজন কমান্ডার সেনাদের লুট করা জিনিস ইসরায়েলে নিয়ে যেতে বাধা দেন।

অন্যদিকে হারেৎজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে সংঘর্ষের কারণে যেসব বাসিন্দা ঘরবাড়ি ও দোকানপাট ছেড়ে চলে গেছেন, সেগুলো থেকেও সেনাদের লুটপাটের অভিযোগ উঠেছে। গাজা যুদ্ধ চলাকালেও একই ধরনের অভিযোগ পাওয়া গিয়েছিল।

এর আগে এক সপ্তাহ আগে ইসরায়েলের চিফ অব স্টাফ আইয়াল জামির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে সেনাদের লুটপাটের বিষয়ে কঠোর সতর্কতা দেন।

সূত্র: আল জাজিরা

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮