বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ধসের দ্বারপ্রান্তে ইসরায়েলের সামরিক বাহিনী, সেনাপ্রধানের জরুরি সতর্কবার্তা

ধসের দ্বারপ্রান্তে ইসরায়েলের সামরিক বাহিনী, সেনাপ্রধানের জরুরি সতর্কবার্তা

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান অপারেশনাল চাপ ও জনবলের ঘাটতির মুখে দেশটির সামরিক বাহিনী ‘নিজের ভেতরেই ধসে পড়বে’। বুধবার (২৫ মার্চ) দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

চ্যানেল ১৩ নিউজের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৈঠকে জামির মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের সামনে ১০টি সতর্ক সংকেত উত্থাপন করছি। বর্তমানে আইডিএফের জন্য একটি নিয়োগ আইন, একটি রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোর আইন প্রয়োজন। নাহলে খুব শিগগিরই আইডিএফ নিয়মিত দায়িত্ব পালনের মতো অবস্থায়ও থাকবে না। রিজার্ভ ব্যবস্থা টিকে থাকবে না।’

কয়েক মাস ধরেই জামির একই ধরনের সতর্কবার্তা দিয়ে আসছেন। গত জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি কড়া ভাষার চিঠি পাঠিয়ে সতর্ক করেন। সেখানে তিনি লিখেছিলেন, সৈন্য সংকট খুব শিগগিরই সামরিক প্রস্তুতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

চলমান সংঘাত ও অন্যান্য সামরিক চ্যালেঞ্জের কারণে বাহিনীটিতে ১২ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে বলে আইনপ্রণেতাদের বারবার জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ।

এদিকে অতিরক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীগুলো এমন একটি আইন প্রণয়নের দাবি জানিয়েছে, যার মাধ্যমে তাদের সমর্থকদের সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দেয়া হবে। তবে ২০২৪ সালের জুনে উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, হারেদি ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতির কোনও আইনগত ভিত্তি নেই।

বর্তমানে ১৮ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৮০ হাজার অতিরক্ষণশীল ইহুদি যুবক সামরিক সেবার জন্য উপযুক্ত বলে ধারণা করা হচ্ছে। তবে তারা এখনও সেনাবাহিনীতে যোগ দেয়নি।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮