শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

ঢাকার বাড়তি ডিজেল চাওয়ায় দিল্লি জানালো প্রাপ্যতা অনুযায়ী সরবরাহ হবে

ঢাকার বাড়তি ডিজেল চাওয়ায় দিল্লি জানালো প্রাপ্যতা অনুযায়ী সরবরাহ হবে

বাংলাদেশ থেকে পাওয়া বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশকে ডিজেল সরবরাহের আগে নয়াদিল্লি নিজেদের প্রাপ্যতা এবং পরিশোধন ক্ষমতা বিবেচনা করবে, যা মূলত জ্বালানি আমদানি নির্ভর।

জয়সওয়াল বলেন, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ অন্যান্য দেশ থেকেও পেট্রোলিয়াম পণ্যের জন্য অনুরোধ এসেছে এবং বিষয়গুলো যাচাই করা হচ্ছে।

এর আগে, বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বৈঠক করেন। বৈঠকের পর মন্ত্রী জানান, আপৎকালীন পরিস্থিতিতে ভারতকে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। তবে কত পরিমাণ দেওয়া সম্ভব, তা এখনও চূড়ান্ত হয়নি।

দেশে প্রতিদিন প্রায় ১২–১৩ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। এর মধ্যে সোমবার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৫ হাজার টন ডিজেল এসেছে।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

জাতীয়

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

জাতীয়

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

জাতীয়

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯