রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

ডেপুটি স্পিকার কায়সার কামাল: সংসদ হবে সব রাজনৈতিক দলের কেন্দ্রবিন্দু, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে

ডেপুটি স্পিকার কায়সার কামাল: সংসদ হবে সব রাজনৈতিক দলের কেন্দ্রবিন্দু, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে

 

 

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, "১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা নতুন করে ‘দ্বিতীয় স্বাধীনতা’ পেয়েছি। তবে গণতান্ত্রিক শাসন যথাযথভাবে কার্যকর না হলে ভবিষ্যতে দেশের গণতন্ত্র স্থায়ী হবে না।"

শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "যদি মহান জাতীয় সংসদকে সব রাজনৈতিক দলের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে।"

কায়সার কামাল আরও বলেন, "গোল্ডেন রেভ্যুলেশনের পর থেকে যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি স্মুথ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়েছে, সেগুলোতে গণতান্ত্রিক শাসন দীর্ঘস্থায়ী হয়েছে। বাংলাদেশেও স্বৈরাচার ও ফ্যাসিবাদ দেখেছি, এখন যুগসন্ধিক্ষণে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।"

তিনি উল্লেখ করেন, "গণতান্ত্রিক শাসন থাকলে ‘রোল অব ল’ বা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে, এবং আইন ও সংবিধান সম্মত সমাজে রাষ্ট্রের উন্নতি সম্ভব।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন নেত্রকোনা সাংবাদিক ফোরামের সভাপতি রফিক মুহাম্মদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো। এতে বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান, প্রফেসর নুরুল হক, সমাজসেবক নাজমুল হাসান, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫