রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

চীন-এর হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, সোমবার বিকেলে চাংশা শহরে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই প্রায় ৫০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। উদ্ধারকাজে সহায়তার জন্য তিনটি রোবটও ব্যবহার করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কারখানার দুটি ‘ব্ল্যাক পাউডার’ গুদাম অতিরিক্ত ঝুঁকির সৃষ্টি করেছিল, যা বিস্ফোরণের তীব্রতা বাড়িয়ে দেয়।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হলেও, কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়নি।

ঘটনার পর শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ শিল্পখাতে ঝুঁকি শনাক্ত ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

 

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮