বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

চার মাস পর মূল্যায়ন: প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান

চার মাস পর মূল্যায়ন: প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের চার মাস পূর্ণ হয়েছে। এই সময়ে সরকার বিভিন্ন খাতে সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নিলেও সেসব উদ্যোগের বাস্তবায়ন এবং মাঠপর্যায়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক বিশ্লেষক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের বিভিন্ন মহলে।

সম্প্রতি বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসামুক্ত রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই হওয়া উচিত সবার লক্ষ্য।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তবে তাঁদের মতে, রাজনৈতিক সদিচ্ছা থাকলেও মাঠপর্যায়ে তার পূর্ণ প্রতিফলন এখনো দৃশ্যমান হয়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

দেশের বিভিন্ন স্থানে মব সহিংসতা ও আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনার উল্লেখ পাওয়া গেছে।

এ ছাড়া রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, আদালত থেকে জামিন পাওয়ার পর নতুন মামলায় গ্রেপ্তার এবং কিছু আলোচিত ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকদের মতে, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নে সরকারের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বিনিয়োগ ও ব্যবসা পরিবেশের চ্যালেঞ্জ

ব্যবসায়ী মহলের একটি অংশের অভিযোগ, গত কয়েক বছরের রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার কারণে বেসরকারি খাত এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি।

বর্তমান সরকার নতুন বাজেটে শিল্প খাতের জন্য বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে। তবে উদ্যোক্তাদের মতে, শুধু আর্থিক সহায়তা নয়, দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য প্রয়োজন স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য ব্যবসা পরিবেশ।

কিছু ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি, ব্যাংক হিসাবসংক্রান্ত জটিলতা এবং প্রশাসনিক বাধা দূর করা গেলে বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়তে পারে।

প্রশাসনে পরিবর্তনের প্রশ্ন

সরকারের বিভিন্ন পর্যায়ে এখনো আগের প্রশাসনিক কাঠামোর প্রভাব রয়েছে বলে বিএনপির ভেতরের কিছু নেতার অভিযোগ। তাঁদের মতে, নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে মাঠপর্যায়ে প্রত্যাশিত গতিতে বাস্তবায়িত হচ্ছে না।

অন্যদিকে প্রশাসনের নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছেন সুশাসন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে মেধা, দক্ষতা ও পেশাদারিত্বকে প্রাধান্য দিতে হবে।

প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধান

বিশ্লেষকদের মতে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর সরকারকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক বেশি ছিল। বৈষম্যহীন সমাজ, রাজনৈতিক সহনশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

তাঁদের ভাষ্য, সরকারের প্রাথমিক সময় শেষ হয়েছে। এখন নীতিগত ঘোষণা ও রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি দৃশ্যমান বাস্তবায়নের দিকে জনগণের নজর বেশি।

সংশ্লিষ্টরা মনে করেন, প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং আইনের শাসন নিশ্চিত করা গেলে সরকারের ঘোষিত লক্ষ্য অর্জন সহজ হবে। অন্যথায় জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে ব্যবধান আরও বাড়তে পারে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫