সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাতে রূপান্তরের আশাবাদ বাণিজ্যমন্ত্রীর

চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাতে রূপান্তরের আশাবাদ বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশের চামড়া শিল্প ভবিষ্যতে বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, খাতটির বিদ্যমান দুর্বলতা চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো দূর করতে সরকার উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে সিলেটে বিভাগীয় পর্যায়ের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আল্লাহ তৌফিক দিলে বাংলাদেশের চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাতে পরিণত হবে। তবে এত বড় সম্ভাবনাময় খাতে রূপ দিতে সময় প্রয়োজন। সরকারের বয়সও এখন মাত্র আড়াই মাস।”

তিনি আরও বলেন, এবার যেন একটি চামড়াও নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। চামড়াকে তিনি আল্লাহর দেওয়া সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, সম্পদ নষ্ট করা মানে বরকত থেকে বঞ্চিত হওয়া।

চামড়া সংরক্ষণ ও সংগ্রহ নিয়ে কওমি মাদ্রাসাগুলোর সাম্প্রতিক অবস্থানের প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশা থেকেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে সংশ্লিষ্টরা বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী জানান, বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।

সিলেট সীমান্তে চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তার মন্ত্রণালয়ের আওতাধীন নয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, বিজ্ঞান মেলায় অংশ নেওয়া ক্ষুদে উদ্ভাবকদের কাজ অত্যন্ত আশাব্যঞ্জক। অনেক শিক্ষার্থী কৃষিকাজ ও অগ্নিনির্বাপণে ব্যবহারের উপযোগী ড্রোনসহ বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেছে।

তিনি জানান, বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী প্রকল্পগুলোর জন্য সরকার তহবিলের ব্যবস্থা করবে এবং ভবিষ্যতে এসব শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিজ্ঞান গবেষণায় ব্যর্থতা বলে কিছু নেই। প্রতিটি গবেষণাই নতুন জ্ঞান ও অভিজ্ঞতা তৈরি করে। একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো জ্ঞানভিত্তিক সমাজ ও গবেষণা।

অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে সংসদ সদস্য এম এ মালিক, সিটি করপোরেশনের প্রশাসক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পুলিশ কমিশনার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্যমন্ত্রী বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫