শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

বিশ্ববিদ্যালয়ে যেন দলীয়করণ না হয় : চবি উপাচার্যকে অনুরোধ নাহিদ ইসলামের

বিশ্ববিদ্যালয়ে যেন দলীয়করণ না হয় : চবি উপাচার্যকে অনুরোধ নাহিদ ইসলামের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ে যেন দলীয়করণ না হয়, সেই অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সভায় নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের সমাজ এমনিতেই সংকুচিত, বিশ্ববিদ্যালয়গুলো সংকুচিত হলে জাতি হিসেবে আমরা পিছিয়ে থাকব। গণতান্ত্রিক সহাবস্থান গুরুত্বপূর্ণ। আপনি ভিসি, আপনাকে আমরা কোনো দলের হয়ে দেখতে চাই না। এখানে সব দলের সহাবস্থান থাকবে। নিয়মের মধ্যে তারা তাদের মতপ্রকাশ ও কার্যক্রম চালাবে।’

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র-শিক্ষকরা জুলাই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। আমাদের প্রত্যাশা থাকবে, শিক্ষার্থীদের পড়াশোনা, জীবনমান ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়গুলো মজবুত না হলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানও দাঁড়ায় না। গত ১৬ বছর বিশ্ববিদ্যালয়গুলো ও শিক্ষাখাত নষ্ট করে দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।’

এ সময় চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আপনারাও সহযোগিতা করবেন, আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে খেয়াল রাখবেন। ইনশা আল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫