বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

বিসিক উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ তহবিলের উদ্যোগ

বিসিক উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ তহবিলের উদ্যোগ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর তালিকাভুক্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা একাডেমি প্রাঙ্গণে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিসিক ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শিল্পমন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় ইতোমধ্যে একটি ক্রেডিট সংস্থার মাধ্যমে ৩০০ কোটি টাকার ঋণ সুবিধা চালু করা হয়েছে। “আমাদের লক্ষ্য এই তহবিলকে ধাপে ধাপে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা, যাতে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তারা সহজে পুঁজি পেতে পারেন,”—বলেন তিনি।

দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, বাংলাদেশের মাত্র ১৫ শতাংশ অর্থনীতি আনুষ্ঠানিক খাতে অন্তর্ভুক্ত, বাকি ৮৫ শতাংশই অনানুষ্ঠানিক খাত—যার মূল চালিকাশক্তি এমএসএমই উদ্যোক্তারা। তিনি আরও বলেন, বড় উদ্যোক্তাদের তুলনায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পরিশোধের হার অনেক বেশি এবং তাদের জন্য তুলনামূলক কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে।

নববর্ষ উদযাপনের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, “আগে পহেলা বৈশাখ মানেই ছিল নিরাপত্তা উদ্বেগ। এবার দেশবাসী অনেকটাই স্বাভাবিক ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করছে, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।”

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন সংস্কৃতি সচিব কানিজ মওলা, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক এবং শিল্প সচিব ওবায়দুর রহমান।

সাত দিনব্যাপী এই বৈশাখী মেলায় বিসিকের কয়েকশ ক্ষুদ্র উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য ও কারুশিল্প নিয়ে অংশ নিয়েছেন।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫