বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

বিমানবন্দরে সেবা বাড়াতে জটিলতা কমানো ও সমন্বয় জোরদারের তাগিদ

বিমানবন্দরে সেবা বাড়াতে জটিলতা কমানো ও সমন্বয় জোরদারের তাগিদ

বিমানবন্দরে যাত্রীসেবা সহজ করা, অপ্রয়োজনীয় জটিলতা কমানো এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের এভিয়েশন খাতে দক্ষতা ও আধুনিকতা নিশ্চিত হবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর উদ্যোগে জাতীয় এয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন কমিটির নবম সভায় এসব বিষয় উঠে আসে।

সোমবার (২৭ এপ্রিল) বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সভায় বিমানবন্দরগুলোতে যাত্রী প্রক্রিয়াকরণে বিলম্ব, সমন্বয়ের ঘাটতি এবং বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতা দূর করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সভায় সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) মো. আসিফ ইকবাল।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পররাষ্ট্র, স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ পুলিশ, ইমিগ্রেশন এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় জানানো হয়, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর অ্যানেক্স-৯ অনুযায়ী প্রতিটি সদস্য রাষ্ট্রের জন্য কার্যকর জাতীয় এয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন কমিটি গঠন ও নিয়মিত সভা আয়োজন বাধ্যতামূলক।

এই কমিটির লক্ষ্য আন্তর্জাতিক বিমান চলাচলে যাত্রী, ব্যাগেজ ও কার্গো পরিবহনকে সহজ, দ্রুত ও সুশৃঙ্খল করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা।
সভাপতির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, ফ্যাসিলিটেশন ও এভিয়েশন নিরাপত্তা একে অপরের পরিপূরক। সঠিক ফ্যাসিলিটেশন নিশ্চিত করা গেলে নিরাপত্তা ব্যবস্থাও আরও কার্যকর হবে, যা যাত্রীবান্ধব ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।

তিনি আরও জানান, বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭-এর আওতায় এ কমিটির কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে।\

সভায় গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন, নিয়মিত অগ্রগতি পর্যালোচনা এবং কার্যক্রম তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ কমিটি কার্যকরভাবে কাজ করলে 

দেশের এভিয়েশন খাতের সক্ষমতা বাড়বে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫