মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল মণিপুর, কারফিউ জারি

বিক্ষোভে উত্তাল মণিপুর, কারফিউ জারি

২ শিশু নিহতের ঘটনায় কুকি জাতিগোষ্ঠী বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৮ জন। অনির্দিষ্টকালের কারফিউ জারি হয়েছে স্থানীয় বিষ্ণুপুর জেলায়।

ব্যাপক সংঘর্ষে উত্তেজনাকর পরিস্থিতিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৫টা থেকে কারফিউ জারি করে বিষ্ণুপুরের প্রশাসন।

অশান্তির সূত্রপাত মূলত, গত ৭ এপ্রিল বোমা বিস্ফোরণে দুই শিশু নিহতের ঘটনা ঘিরে। এর সাথে কুকি সম্প্রদায়ের জড়িত থাকার অভিযোগ তুলে খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছিলো। একপর্যায়ে গুজব ছড়ায় যে, কুকি জাতিগোষ্ঠীর একদল সশস্ত্র যুবক বিঞ্চুপুরে ঢুকেছে। এতে বিক্ষোভ কর্মসূচির পরিস্থিতি চরম বিশৃঙ্খল আকার নেয়।

পুলিশের গাড়ি থামিয়ে আগুন দেয় বিক্ষুব্ধরা। পুলিশের বাধায় থিঙ্গুনগেইসহ আশেপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। টিয়ারগ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইন-শৃঙ্খলা বাহিনী।

সংঘর্ষ আর অগ্নিসংযোগের ঘটনায় বুধবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত অন্তত চারজনকে আটক করে অন্য সন্দেহভাজনদের ধরতে তল্লাশির খবর দিয়েছে পুলিশ। সেইসাথে, স্থানীয়দের কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। ২০২৩ সালের মে মাস থেকে মনিপুরে মেইতি আর কুকি সম্প্রদায়ের মধ্যে কয়েদ দফা দাঙ্গার পর থেকে নিয়মিত বিরতিতে সহিংস পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে এরই মধ্যে নিহত হয়েছেন দুই জাতিগোষ্ঠির তিন শতাধিক মানুষ।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮