মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

বিদ্যুতের দাম বাড়ার প্রভাব পড়বে বাজার ও কৃষিতে, বাড়বে জীবনযাত্রার ব্যয়

বিদ্যুতের দাম বাড়ার প্রভাব পড়বে বাজার ও কৃষিতে, বাড়বে জীবনযাত্রার ব্যয়

বিভিন্ন খাতে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি থেকে শুরু করে কৃষি ও শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকারকর্মীরা।

নতুন ঘোষণায় ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের প্রতি ইউনিটের দাম ১৪ টাকা ৬১ পয়সা থেকে বাড়িয়ে ১৭ টাকা ৩৫ পয়সা করা হয়েছে, যা প্রায় ১৮ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি। একই সঙ্গে সেচ পাম্পের বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়িয়ে ইউনিটপ্রতি ৫ টাকা ২৫ পয়সা থেকে ৬ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র শিল্পের জন্য ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ১০ টাকা ৭৬ পয়সা থেকে বেড়ে হয়েছে ১২ টাকা ৭৩ পয়সা। এছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান এবং বৈদ্যুতিক যানবাহন চার্জিং খাতেও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় ধাক্কা লাগবে নিম্ন আয়ের পরিবার ও কম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর। তার মতে, দীর্ঘদিন ধরে চালু থাকা ‘লাইফলাইন’ সুবিধার ভর্তুকি কমিয়ে দেওয়ায় এসব গ্রাহকের বিদ্যুৎ বিল তুলনামূলক বেশি বাড়বে।

তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ার প্রভাব কেবল বিদ্যুৎ বিলেই সীমাবদ্ধ থাকবে না। উৎপাদন ব্যয় বাড়ার কারণে বিভিন্ন পণ্য ও সেবার মূল্যও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ফলে সামগ্রিক জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে।

অধ্যাপক তামিমের মতে, দেশের শিল্প ও উৎপাদন খাত ব্যাপকভাবে বিদ্যুৎনির্ভর। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভোজ্যতেল, প্লাস্টিক শিল্প এবং কৃষিপণ্য প্রক্রিয়াকরণসহ প্রায় সব খাতেই বিদ্যুতের ব্যবহার রয়েছে। ফলে বিদ্যুতের মূল্যবৃদ্ধি শিল্পের উৎপাদন ব্যয় বাড়াবে এবং প্রতিযোগিতা সক্ষমতার ওপরও প্রভাব ফেলতে পারে।

কৃষি খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, বর্তমানে সেচব্যবস্থার বড় অংশ বিদ্যুৎনির্ভর হওয়ায় বিদ্যুতের দাম বাড়লে কৃষি উৎপাদন ব্যয়ও বাড়বে। এর প্রভাব শেষ পর্যন্ত খাদ্যপণ্যের বাজারে পড়তে পারে।

ভর্তুকি কমানোর বিকল্প উপায় হিসেবে উৎপাদন ব্যয় হ্রাস ও বিদ্যুৎ খাতে সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক তামিম। তিনি বলেন, অদক্ষতা ও অপচয় কমিয়ে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা গেলে ভর্তুকির চাপও কমানো সম্ভব।

একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, শিল্প-কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বড় ছাদসমৃদ্ধ স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানো সম্ভব হবে।

কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বিদ্যুৎ ও জ্বালানি অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। ফলে বিদ্যুতের মূল্যবৃদ্ধি শিল্প, কৃষি, পরিবহন ও গৃহস্থালি—সব ক্ষেত্রেই ব্যয় বাড়াবে এবং এর চূড়ান্ত চাপ বহন করতে হবে ভোক্তাদের।

তিনি অভিযোগ করেন, সিস্টেম লস, দুর্নীতি ও অব্যবস্থাপনা কমানোর পরিবর্তে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো হয়েছে। তার মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বিদ্যুতের মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও নেতিবাচক প্রভাব বয়ে আনতে পারে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫