শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

রোববার (৫ এপ্রিল) সকালে কয়েক’শ শ্রমিক সড়কে অবস্থান নেওয়ায় মহাখালী ও তেজগাঁওমুখী গুরুত্বপূর্ণ রুটে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে মহাখালী ও নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডে নাসা গ্রুপের অন্তত ৭০০ থেকে ৮০০ শ্রমিক অবস্থান নেন। এতে তেজগাঁও থেকে মহাখালী-উত্তরা এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁও অভিমুখী সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকেরা তাদের বেতন-ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরবর্তীতে পুলিশের অনুরোধে বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে কারখানার সামনে গিয়ে অবস্থান নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাসেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে তেজগাঁও লিংক রোড অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় সড়কে ডাইভারশন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশের অনুরোধে তারা সরে যান। বর্তমানে তারা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান করছেন।’

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫