শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

বেশি ভাড়া নিলে সরাসরি পুলিশকে জানান, ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

বেশি ভাড়া নিলে সরাসরি পুলিশকে জানান, ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

মহাসড়কে যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপদ সফর নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি স্পষ্ট করে বলেন, এবারের ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি আলী হোসেন জানান, অতীতে ঈদে মহাসড়কে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। এবার যেন সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সেজন্য যেখানে-সেখানে গাড়ি পার্কিং এবং অযাচিত কারণে যানজট রুখতে ট্রাফিক বিভাগকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, "যত্রতত্র গাড়ি পার্কিং এবং নিয়মবহির্ভূতভাবে যাত্রী ওঠানামা করার কারণেই যানজটের তীব্রতা বাড়ে। লোকাল পর্যায়েও যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছেন।"

নিরাপত্তা প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, ঈদকে ঘিরে এখন পর্যন্ত কোনো বিশেষ নিরাপত্তা ঝুঁকি নেই। তবে যাত্রীদের হয়রানি রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো যাত্রী যেন বাড়তি ভাড়ার শিকার না হন। যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, "যদি কেউ বাড়তি ভাড়া দাবি করে, তবে সরাসরি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান অথবা অভিযোগ করুন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।" সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকলে এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫