রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

বেনিফিট ব্যবস্থায় ব্যাপক কড়াকড়ির ঘোষণা কনজারভেটিভ পার্টির

বেনিফিট ব্যবস্থায় ব্যাপক কড়াকড়ির ঘোষণা কনজারভেটিভ পার্টির

যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দল কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ফিরলে বেনিফিট বা সরকারি সামাজিক সুরক্ষা সুবিধায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে। দলটির নতুন প্রস্তাবনায় ‘নো কাজ, নো বেনিফিট’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। খবর বিবিসি’র।

‎​কনজারভেটিভ পার্টির প্রধানের দেওয়া প্রস্তাব অনুযায়ী, কোনো পরিবারে যদি দুইজন কর্মক্ষম ব্যক্তি থাকেন, তবে বেনিফিট সুবিধা অব্যাহত রাখতে হলে তাদের উভয়কেই সপ্তাহে অন্তত ১৬ ঘণ্টা করে কাজ করতে হবে। অন্যথায় তাদের বেনিফিট বন্ধ করে দেওয়া হতে পারে।

‎​দলটি জানিয়েছে, তারা ক্ষমতায় এলে ‘হাউসহোল্ড বেনিফিট ক্যাপ’ পুনরায় কার্যকর করবে। বর্তমানে এই ক্যাপের মাধ্যমে কর্মক্ষম ব্যক্তিদের বেনিফিট পাওয়ার একটি সীমা নির্ধারিত থাকলেও অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। নতুন পরিকল্পনায় এই ছাড়ের সুযোগ কমিয়ে আনা হবে। বিশেষ করে যারা বর্তমানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট (PIP) পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও এই ক্যাপ বা সীমা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
‎​
‎​কনজারভেটিভদের দাবি, বেনিফিট খাতে কড়াকড়ি আরোপ করে তারা প্রায় ২৩ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে চায়। তাদের অন্যান্য পরিকল্পনার মধ্যে রয়েছে:

কম গুরুতর মানসিক সমস্যার ক্ষেত্রে অসুস্থতাজনিত বেনিফিট সীমিত করা।
‎​
‎ নির্দিষ্ট কিছু বেনিফিট শুধুমাত্র যুক্তরাজ্যের নাগরিকদের জন্য সংরক্ষিত রাখা।
‎​
‎ দুই সন্তানের অধিক হলে বেনিফিট প্রদানের যে সীমাবদ্ধতা আগে ছিল, তা পুনরায় কঠোরভাবে চালু করা।
‎​
‎​পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে গ্রেট ব্রিটেনে ১ লক্ষ ১১ হাজার পরিবার বেনিফিট ক্যাপের আওতায় থাকলেও বিভিন্ন ছাড়ের কারণে প্রায় ২৩ লক্ষ পরিবার এই সুবিধা ভোগ করছে। 

কনজারভেটিভরা ক্ষমতায় এলে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

‎​তবে এই প্রস্তাবনার তীব্র বিরোধিতা করেছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি এবং এসএনপি (SNP) এই বেনিফিট ক্যাপ পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছে। তাদের মতে, এ ধরনের কড়াকড়ি নিম্ন আয়ের পরিবারগুলোকে আরও সংকটে ফেলবে।

‎​আসন্ন নির্বাচনকে সামনে রেখে কনজারভেটিভদের এই কঠোর অবস্থান যুক্তরাজ্যের রাজনীতিতে এবং প্রবাসী কমিউনিটিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮