বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

বাংলাদেশ এয়ারবাস না কিনলেও ফ্রান্সের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

বাংলাদেশ এয়ারবাস না কিনলেও ফ্রান্সের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

বাংলাদেশ এয়ারবাস গ্রুপ থেকে উড়োজাহাজ না কিনলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব কেমন হবে—এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বলেছেন, বিষয়টি আলোচনাাধীন এবং পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করবে।

সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান রাষ্ট্রদূত।

জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বলেন, “এয়ারবাস ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা উচ্চমানের উড়োজাহাজ তৈরি করে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সংস্থার আলোচনার ওপর নির্ভর করবে।”

রাষ্ট্রদূত আরও বলেন, ইউরোপীয় ও ফরাসি প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশে সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। সমান সুযোগ না থাকলে এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে না। তিনি বলেন, এগুলো বেসরকারি প্রতিষ্ঠান, তাই সরকারের পক্ষ থেকে তাদের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, তবে সমান প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ও ফ্রান্স দীর্ঘদিনের অংশীদার। রাষ্ট্রদূত উল্লেখ করেন, স্বাধীনতার শুরু থেকেই ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং সবসময় বিশ্বস্ত সমর্থক হিসেবে দাঁড়িয়েছে। বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে দুই দেশ একসঙ্গে কাজ করছে, বিশেষ করে জাতিসংঘের ক্ষেত্রে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা গড়ে তুলতে চায়। ফ্রান্সও একই পথে বিশ্বাসী। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, অর্থনীতি, বাণিজ্য ও ব্যবসায় সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। ফ্রান্স চায় আরও বেশি ফরাসি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করুক।

সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রেও বিনিময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে আরও শিক্ষার্থী ও শিল্পী ফ্রান্সে যাক এবং ফ্রান্স থেকেও শিক্ষার্থী ও শিল্পীরা বাংলাদেশে আসুক। নারীর ক্ষমতায়ন নিয়েও ফ্রান্স বাংলাদেশ সরকারের সঙ্গে আরও সহযোগিতা করতে চায়।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫