শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ৪৭ বছর পর আবারও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক দরিরামপুর ধরার খাল। যে খাল একসময় খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই খালের পুনঃখননের উদ্বোধন করতে শনিবার (২৩ মে) ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সফরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালারও উদ্বোধন করবেন তিনি।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামের ধরার খাল পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিষয়টিকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

স্থানীয় সূত্র জানায়, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিগত সফরে ত্রিশালে এসে স্থানীয় ‘ধরার খাল’ বা বৈলর খালের পরিমাপ ও খনন কার্যক্রমে যুক্ত হন। তবে এর আগেই ১৯৭৬-৭৭ সালে দেশব্যাপী যে ব্যাপক খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, ত্রিশালের এ খালও ছিল সেই কর্মসূচির অংশ।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে দরিরামপুর ধরার খাল খনন করেছিলেন। জনপ্রত্যাশার প্রেক্ষিতে ৪৭ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও সেই খাল পুনঃখননের উদ্বোধন করবেন। এছাড়াও ময়মনসিংহবাসীর আরও নানা প্রত্যাশা তিনি পূরণ করবেন।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, বাবার খনন করা খালের পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। পরে নজরুল একাডেমির ডাকবাংলোয় বিশ্রাম নিয়ে বিকেল সাড়ে ৪টায় নজরুল জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সেখানে প্রধান অতিথির বক্তব্য শেষে অডিটরিয়ামে জেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজড়িত ত্রিশালে অনুষ্ঠিত হচ্ছে জন্মজয়ন্তীর রাষ্ট্রীয় আয়োজন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো এলাকায় এখন উৎসবের আমেজ। স্থানীয়দের প্রত্যাশা, এ সফর ঘিরে উন্নয়ন ও সংস্কারের নতুন ঘোষণা আসবে।

১৯১৪ সালে দারোগা রফিজ উল্লাহ আসানসোলের একটি রুটির দোকান থেকে কিশোর নজরুল ইসলামকে ময়মনসিংহের ত্রিশালের কাজির শিমলা গ্রামে নিয়ে আসেন। সেখানে একটি বৈঠকখানায় থাকতেন নজরুল। পাশের পুকুরে গোসল করতেন, ছুটে বেড়াতেন গ্রামজুড়ে।

পরে তাকে দরিরামপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি করা হয়। স্কুলটি বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হওয়ায় বর্ষাকালে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হতো তাকে। পরে নামাপাড়া বিচুতিয়া বেপারি বাড়িতে লজিংয়ের ব্যবস্থা করা হয়। সেখানে অষ্টম শ্রেণিতে পড়ার সময় অভিমান করে কাউকে কিছু না জানিয়ে কুমিল্লায় চলে যান নজরুল। এরপর আর কোনোদিন ত্রিশালে ফিরে আসেননি তিনি।

নজরুলের স্মৃতি ধরে রাখতে কাজির শিমলা দারোগা বাড়ি ও বিচুতিয়া বেপারি বাড়িতে গড়ে তোলা হয়েছে দুটি নজরুল স্মৃতি কেন্দ্র। তবে জনবল সংকট ও অবকাঠামোগত নানা সমস্যায় কেন্দ্র দুটি এখন অনেকটাই অবহেলিত।

রফিজউল্লাহ দারোগার নাতি কাজী শাহাদাৎ হোসেন বলেন, ১৯১৪ সালের জুন মাসে আমার দাদা নজরুলকে গ্রামে নিয়ে আসেন। তার মেধা দেখে সবাইকে যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নজরুল ছিল খুবই দুরন্ত প্রকৃতির। বর্ষাকালে এখান থেকে স্কুলে যেতে তার খুব কষ্ট হতো। তাই প্রায় দেড় বছর পর তাকে নামাপাড়ার লজিংয়ে পাঠানো হয়।

তিনি আরও বলেন, রফিজউল্লাহ দারোগার কারণেই আজ নজরুলের এই ইতিহাস। কিন্তু দুঃখের বিষয় হলো, এখানে তার স্মৃতি রক্ষার্থে দুইতলা ভবন নির্মাণ করা হলেও সেটি অনেকটাই অবহেলায় পড়ে আছে। দেখার মতো আছে শুধু তার ব্যবহৃত খাট, কয়েকটি ছবি ও বই। এখানে আসার রাস্তাটিও ভাঙাচোরা। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে স্মৃতিকেন্দ্র আধুনিকায়ন ও রাস্তাটি সংস্কারের।

নজরুল স্মৃতি কেন্দ্রের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ রুমেল বলেন, বিচুতিয়া বেপারি বাড়ির কেন্দ্র থেকেই দুটি স্মৃতি কেন্দ্র পরিচালিত হয়। দুই কেন্দ্রেই শিশুদের জন্য নজরুল সংগীত প্রশিক্ষণ চালু রয়েছে। অন্যান্য বছরের মতো এবারও জন্মজয়ন্তী উপলক্ষ্যে সীমিত পরিসরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে দরিরামপুর স্কুল মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনদিনব্যাপী অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, নজরুল মেলা, বইমেলা, নাচ, গান, আবৃত্তি ও পালাগান। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫