শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

আট জেলায় কুরবানির জন্য প্রস্তুত ২০ লাখ ২৩ হাজার পশু

আট জেলায় কুরবানির জন্য প্রস্তুত ২০ লাখ ২৩ হাজার পশু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুর বিভাগের আট জেলায় এবার ২০ লাখ ২৩ হাজারের বেশি কোরবানির পশু প্রস্তুত করেছেন স্থানীয় খামারি ও কৃষকরা। বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের হিসাব অনুযায়ী, স্থানীয় চাহিদা মিটিয়েও এবার প্রায় ৫ লাখ ৫৬ হাজার পশু উদ্বৃত্ত থাকবে। তবে পশুর পর্যাপ্ত জোগান থাকলেও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরুর প্রবেশ নিয়ে শঙ্কিত স্থানীয় খামারিরা।

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ২১ হাজার খামার রয়েছে। এসব খামারে ও বাসাবাড়িতে এবার ২০ লাখ ২৩ হাজার পশু কোরবানির জন্য পালন করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ২১ হাজার বেশি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পশুর হাটগুলো আনুষ্ঠানিকভাবে জমে উঠবে বলে আশা করা হচ্ছে।

বিভাগে পশুর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে দিনাজপুর জেলা। সেখানে ৪ লাখ ২৬ হাজারের বেশি পশু প্রস্তুত রয়েছে। এছাড়া রংপুর জেলায় ৩ লাখ ৬৬ হাজার, কুড়িগ্রামে ৩ লাখ ৩৬ হাজার এবং নীলফামারীতে ২ লাখ ৮২ হাজার পশু রয়েছে। তুলনামূলক কম পশু রয়েছে ঠাকুরগাঁও (৯৫ হাজার) ও পঞ্চগড় (১ লাখ ৩০ হাজার) জেলায়। গাইবান্ধা ও লালমনিরহাটেও চাহিদার তুলনায় পশুর জোগান বেশি।

খামারিদের অভিযোগ, দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। তা সত্ত্বেও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করলে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন। রংপুর নগরীর শালবন এলাকার খামারি মমতাজ আলী বলেন, "আমার খামারে অর্ধশত গরু বিক্রির জন্য তৈরি। ভারতীয় গরু আসা বন্ধ থাকলে এবার ভালো মুনাফার আশা করছি। তবে চোরাচালান রোধে সীমান্তে কঠোর নজরদারি প্রয়োজন।"

রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম আসিফুল ইসলাম জানান, ক্ষুদ্র ও বড় সব পর্যায়ের খামারিদের স্বার্থ রক্ষায় বিজিবি ও পুলিশকে পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অবৈধ অনুপ্রবেশ রোধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার বলেন, "গরু চোরাচালান রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার পার্শ্ববর্তী দেশ থেকে গবাদিপশু আসার সুযোগ নেই। আশা করছি, খামারিরা তাদের পশুর সঠিক দাম পাবেন।"

প্রতি বছর ঈদের আগে সীমান্ত জেলাগুলোতে নজরদারি বাড়ানোর দাবি ওঠে। এবারও কুড়িগ্রাম, লালমনিরহাট ও দিনাজপুরের মতো সীমান্ত এলাকাগুলোতে বাড়তি সতর্কতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫