বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

আরব ও মুসলিম দেশগুলো কোথায়, আমাদের কঠিন সময়ে তারা কোথায়?

আরব ও মুসলিম দেশগুলো কোথায়, আমাদের কঠিন সময়ে তারা কোথায়?

‘কঠিন সময়ে’ সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর পাশে বড় আরব ও মুসলিম দেশগুলো পাশে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করার পর ইরান পাল্টা হামলা হিসেবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে হামলা শুরু করে। এরমধ্যে সবচেয়ে বেশি টার্গেট করেছে আমিরাতকে।

এতে বেশ ক্ষুব্ধ হয়েছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা। তিনি দাবি করেছেন, ইরানের হামলার কারণে তারা কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। কিন্তু বড় আরব ও মুসলিম দেশের নেতারা তাদের পাশে দাঁড়াচ্ছে না।

মাইক্রো ব্লগিং সাইটে সোমবার (২৩ মার্চ) আমিরাতের এ নেতা লিখেছেন, “আরব ও ইসলামিক সংগঠনগুলো কোথায়? যাদের মধ্যে প্রধান হলো আরব লীগ এবং ওআইসি। যখন আমাদের জনগণ ও জাতির ওপর বিশ্বাসঘাতক ইরানের আগ্রাসন চলছে তখন তারা কোথায়? বড় বড় আরব ও মুসলিম দেশগুলো কোথায়?।”

আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আরও বলেছেন, এখন যেহেতু আরব-মুসলিম দেশগুলো কিছু করতে পারছে না। তাই আরব বিশ্বের ভূমিকা কেন হ্রাস পাচ্ছে সে ব্যাপারে কোনো দেশ যদি কথা বলে তাহলে তা গ্রহণযোগ্য হবে না। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলাও গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, “উপসাগরীয় আরব দেশগুলো (মুসলিম বিশ্বের জন্য) ছিল উন্নয়নের সময়কার সহায়ক। তাহলে আজ তাদের খারাপ সময়ে আপনারা কোথায়?”

এর আগে আনোয়ার গারগাস বলেছিলেন, ইরান আমিরাতকে লক্ষ্য করে যে হামলা চালাচ্ছে, সেটির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হবে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮