রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

৩ ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

৩ ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের দাবিতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তিন মন্ত্রী। মঙ্গলবার (১২ মে) তার পদত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি।

চলতি সপ্তাহের শুরুতে স্থানীয় নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়ছে। মন্ত্রিসভায় তার থাকা না-থাকা নিয়ে দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। তবে স্টারমার মঙ্গলবার জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না।

মঙ্গলবার দিনের শুরুতে পদত্যাগ করেন সম্প্রদায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় উপ-প্রতিমন্ত্রী মিয়াট্টা ফানবুলেহ আবাসন।

বিবিসিকে তিনি বলেছেন, “কিয়ারের নেতৃত্বে লেবার পার্টি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।...অনেক ভুল করা হয়েছে, এবং অনেক কিছুই লেবার পার্টির মূল্যবোধের পরিপন্থী বলে মনে হয়েছে।”

এর কিছুক্ষণ পরে পদত্যাগ করেছেন সুরক্ষামন্ত্রী জেস ফিলিপস। তিনি তার পদত্যাগপত্রে বলেছেন, “কথায় নয়, কাজে বিশ্বাসী হওয়া জরুরি।”

ফিলিপসের পরে এক্স-এ নিজের পদত্যাগ পত্র প্রকাশ করেন বিচার মন্ত্রণালয়ে সংসদীয় উপমন্ত্রী অ্যালেক্স ডেভিস-জোনস। পদত্যাগ পত্রে তিনি প্রধানমন্ত্রীকে “দেশের স্বার্থে কাজ করতে এবং আপনার প্রস্থানের একটি সময়সূচি ঘোষণা করতে” অনুরোধ করেছেন।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮