বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

১৫ মে’র মধ্যে রাজধানীর সব পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

১৫ মে’র মধ্যে রাজধানীর সব পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

রাজধানীর সব পেট্রোল পাম্পকে ‘ফুয়েল পাস’ অ্যাপের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগামী ১৫ মে’র মধ্যে শতভাগ পাম্পে এই ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান জানান, বর্তমানে রাজধানীর ১৮টি পাম্পে ‘ফুয়েল পাস’ চালু রয়েছে। পর্যায়ক্রমে সব পাম্পকে এ ব্যবস্থার আওতায় আনা হবে।

তিনি বলেন, ‘ফুয়েল পাস’ চালু থাকা পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ ৩৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মে মাসের প্রথমার্ধে পুরোপুরি চালু হলে নগরীতে তেলের সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়বে এবং দীর্ঘ লাইন ও ভোগান্তি কমে আসবে।

বিপিসি চেয়ারম্যান আরও জানান, এই অ্যাপের মাধ্যমে জ্বালানি বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশন ও রিয়েল-টাইম মনিটরিংয়ের আওতায় আসবে। একজন ব্যবহারকারী কতটুকু তেল নিচ্ছেন, তা পর্যবেক্ষণ করা সম্ভব হবে, ফলে অপব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে।

স্মার্টফোন অ্যাপের পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমেও নিবন্ধনের সুযোগ থাকবে। ব্যবহারকারীরা কিউআর কোড ডাউনলোড বা প্রিন্ট করে পাম্পে স্ক্যানের মাধ্যমে তেল নিতে পারবেন। একই সঙ্গে তারা নিজেদের বরাদ্দও জানতে পারবেন।

রাজধানীর পর পর্যায়ক্রমে সারা দেশেও ‘ফুয়েল পাস’ চালুর পরিকল্পনা রয়েছে। তখন এই ব্যবস্থার বাইরে কেউ জ্বালানি কিনতে পারবেন না বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, জ্বালানি তেল সংকট ও অতিরিক্ত চাহিদার কারণে সম্প্রতি দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার রেশনিং, ট্যাগ অফিসার নিয়োগ ও মোবাইল কোর্ট পরিচালনার মতো পদক্ষেপ নেয়। সংশ্লিষ্টরা আশা করছেন, ‘ফুয়েল পাস’ চালু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫