শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

যশোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের “অমিত্রাক্ষর” সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, যশোরের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,পরিবেশবিদ, শিক্ষক,শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

 আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার,যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অনিতা মন্ডল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালকসহ বিভিন্ন সরকারি,বেসরকারি দপ্তরের কর্মকর্তারা। বক্তারা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। 

তারা বলেন, নিয়ন্ত্রণহীন শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। অতিরিক্ত শব্দের কারণে শ্রবণশক্তি হ্রাস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে শহরাঞ্চলে যানবাহনের হর্ন, নির্মাণ কাজ ও শিল্পকারখানার শব্দ দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে তারা উল্লেখ করেন।
 

বক্তারা আরও বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ভূমিকা পালন করতে হবে। অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকা, নির্ধারিত সময়ের বাইরে উচ্চ শব্দে মাইক বা লাউডস্পিকার ব্যবহার না করা এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা শব্দ দূষণ প্রতিরোধে সরকারের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। শেষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২