বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

যশোরে ৮ পৌরসভা ও ৯৩ ইউনিয়নে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

যশোরে ৮ পৌরসভা ও ৯৩ ইউনিয়নে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

যশোরে আটটি পৌরসভা ও ৯৩টি ইউনিয়নে একযোগে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

উদ্বোধনের পর সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে কালেক্টরেট চত্বর থেকে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিল শেষে একই স্থানে এডিস মশার সম্ভাব্য জন্মস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত ও অব্যবহৃত পাত্র অপসারণ এবং ময়লা–আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে সহায়তা করছে যশোর পৌরসভা, স্কাউট এবং বিডিক্লিনের সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, প্রতি শনিবার বিশেষ মশক নিধন অভিযান পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে যশোরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এই ক্যাম্পেইন শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু মশা নিধন নয়, মশার উৎপত্তিস্থল ধ্বংস করাও এই উদ্যোগের মূল লক্ষ্য। কোনো বাসাবাড়ির অবহেলার কারণে এডিস মশার উৎপত্তিস্থল তৈরি হলে সংশ্লিষ্ট বাড়ির মালিককেও প্রচলিত আইনের আওতায় আনার বিধান রয়েছে। তাই সবাইকে সচেতন হয়ে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, সিভিল সার্জন মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১