বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

যৌন হয়রানির শিকার ৭ বছরের শিশু, অভিযুক্ত গ্রেপ্তার

যৌন হয়রানির শিকার ৭ বছরের শিশু, অভিযুক্ত গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরে গাছ থেকে বেশি করে আম দেওয়ার কথা বলে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৯ মে) উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামে আলামিনের গ্যারেজে এ ঘটনা ঘটে।

আর এ ঘটনায় শিবপুর মডেল থানায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়। ঘটনায় জড়িত জজ মিয়া (৪২) পুটিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত আবু সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ ও শিশুটির মা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশীর গাছ থেকে আম কুড়াতে গেলে অভিযুক্ত জজ মিয়া ওই শিশুকে বেশি করে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে আল আমিনের অটো চার্জ দেওয়ার গ্যারেজের ভেতরে নিয়ে যায়।

গ্যারেজে নিয়ে জোরপূর্বক যৌন হয়রানি করে। একপর্যায়ে শিশুটি পানি খাবে বলিয়া ভয়ে বের হয়ে বাড়িতে চলে আসে। বাড়ি এসে কান্না করতে করতে শিশুটি তার মার কাছে বলে, আম্মু ওই বেডা (বিবাদী জজ মিয়া) আমের কথা বলিয়া আমাকে গ্যারেজের মধ্যে নিয়ে গোপনাঙ্গে স্পর্শ করেছে। এই কথা শুনে স্থানীয়রা বিবাদী জজ মিয়াকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, সংবাদ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১