যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
জেলা প্রতিনিধি
|
২০২৬-০৩-১৯ ০৯:৫৭
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সাগর নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাগর (২৮) দিনাজপুরের ঘোড়াঘাটের বাগানবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে সাগর মোটরসাইকেলযোগে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নগরজালফৈ এলাকায় পৌঁছলে অজ্ঞাত কোন ভারি যানবাহন তাকে চাপা দেয়। এতে সাগরের মাথা থেতলে ঘটনাস্থলেই নিহত হন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।