এ বিষয়ে ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক শেখ মো. নাসির উদ্দীন জানান, একটি সিআর মামলার বাদী ছিলেন ওই নারী। তার স্বামীসহ কয়েক জনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনে অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে ওই মামলাটি করেছেন। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট-১ আদালতে তারিখ ছিল। আদালত চলাকালিন বাদী নারী এজলাসের মধ্যেই কিছু একটা পান করেছেন। তাৎক্ষনিক তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
আদালত সূত্র ও উপস্থিত আইনজীবিরা জানিয়েছেন,
আজকে তার মামলার চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারিত ছিল। এ সময় বিচারক মামলার এক নম্বর আসামী বাদীর স্বামী বাহার উদ্দিনকে রেখে ২জন আসামীকে অব্যাহতি দেন। কিন্তু বিষয়টি বাদী ভুল বুজেছেন। তিনি মনে করেছেন তার স্বামীকেও অব্যহতি দেয়া হয়েছে। এসময় তার ব্যাগ থেকে তরল কিছু একটা বের করে এজলাসেই পান করেন।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাতুর রহমান জানান, প্রয়োজনীয় চিকিৎসা চলছে। অবস্থা স্থিতিশীল আছে। আরও পর্যবেক্ষণ করতে হবে। কি পান করেছেন এখনও নিশ্চিত হতে পারেননি।
ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আসামী পক্ষের আইনজীবী মো. ফরিদুর রহমান জানান, আমার ধারনা বিচার প্রক্রিয়া সম্পর্কে ওই নারীর ধারনা নাই। তিনি হয়তো ভেবেছিলেন আজই বিচার পেয়ে যাবেন। এ কারনেই আদালত ১নম্বর আসামীকে রেখে বাকী আসামীদের খালাশ দেওয়ায় সে তাৎক্ষণিক এজলাসের মধ্যে এ কাণ্ড ঘটিয়েছেন বলে জানান তারা।
সারা দেশ
ভোলায় যৌতুক মামলা রায় শুনে এজলাসেই স্ত্রীর বিষপান
ভোলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের অর্থ ভুল বুঝে এজলাসে দাড়িয়ে বিষপান করেন তারাভানু (৩৫) নামের যৌতুক মামলার বাদী। পুলিশ তাৎক্ষনিক তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছেন। আহত নারী বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাহার উদ্দিন।আজ বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আদালতের বিচারক ছিলেন সৌরভ রায় মিঠু।
আরও
সারা দেশ
মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২
মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...
২০২৬-০৭-১৭ ২২:৩৭
সারা দেশ
মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...
২০২৬-০৭-১৭ ২২:৩১
সারা দেশ
ওয়ার্ড পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন
"করতোয়া নদী পেরিয়ে ভোট দিতে যেতে চাই না, নিজেদের সংলগ্ন ও একই মৌজার ওয়ার্ডেই থাকতে চাই"— এমন দাবিতে বগুড়ার নবগঠিত মোকামত...
২০২৬-০৭-১৭ ২২:২৭
সারা দেশ
কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩
কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...
২০২৬-০৭-১৭ ২২:২৬
সারা দেশ
কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...
২০২৬-০৭-১৭ ২২:২৪
সারা দেশ
বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন
রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...
২০২৬-০৭-১৭ ২২:২২