রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ভোলায় নানা আয়োজনে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু

ভোলায় নানা আয়োজনে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু

ভোলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা। আজ মঙ্গলবার (১৯মে) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষণার পর ভোলা জেলা প্রশাসনরে সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো. রাজিবুল ইসলামের সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে মেলার প্রদর্শনী ও সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো. রাজিবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) জেলা সভাপতি মো. আমিরুল ইসলাম রতন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এস. এম মশিউর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১