রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ভোলায় ব্রিজ ভেঙে ট্রাক খালে, নিহত ১ আহত ১

ভোলায় ব্রিজ ভেঙে ট্রাক খালে, নিহত ১ আহত ১

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে বালু ভর্তি ট্রাক নিয়ে একটি পুরোনো ব্রিজ ভেঙে বেতুয়া খালে পড়েছে৷ এ ঘটনায় ট্রাক চালক মো.নাঈম নিহত হয়েছেন, গুরুত্বর আহত হয়েছে ট্রাকটির হেলপার আলামিন (১৪) উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

অন্যদিকে সহজ ব্রিজটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুই গ্রামের কয়েক হাজার মানুষ।

সোমবার (২৩ জুন) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উমেদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাইম উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.ফরিদের ছেলে। আর আহত আলামিন একই গ্রামের ভুট্টোর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরের দিকে রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উমেদ গ্রামের ও পাশ্ববর্তী ধলীগৌড়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর মোল্লাদি গ্রামের উপর বহু বছর আগে নির্মিত আয়রন ব্রিজটির উপর দিয়ে ট্রাকে বালু ভর্তি করে চর মোল্লাদি গ্রামের দিকে যাচ্ছিল চালক ও হেলপার। এসময় ট্রাকটি ব্রিজের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ ভেঙে খালে পড়ে যায়। এসময় গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক নাইমকে মৃত ঘোষণা করেন এবং হেলপার আলামিনকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

লালমোহন থানা পুলিশের উপপরিদর্শক নুর আমিন বিষয়টি নিশ্চিত করে জানান,গুরুতর আহত ট্রাক চালককে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন এবং হেলপার আলামিন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১