শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ভোলায় বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত -১

ভোলায় বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত -১

ভোলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের ছোট ভাই মোশাররফ হোসেন (৪৫) গুরুতর আহত হয় তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পন্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ওই একই বাড়ির বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। এবং আহত মোশাররফ বিদেশ ফেরত,সম্প্রতি তিনি ছুটি কাটাতে দেশে এসেছিলেন।

হাসপাতাল পুলিশ ও স্বজনরা জানান, বৃষ্টির মধ্যে আবুল কালাম ও মোশাররফ দুইভাই মিলে বাড়ির সামনের নিজস্ব বাগান থেকে সুপারি গাছ কাটছিলেন,এসময় হটাৎ গাছটির পাশে ছিড়ে থাকা বৈদ্যুতিক কেবলের সাথে লেগে যায় এবং মুহুর্তেই তারা দুইভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। বিষয়টি আশেপাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার করেন৷ দুপুর পৌনে ১টার দিকে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু দুজনের মধ্যে আবুল কালামকে মৃত ঘোষণা করেন। 
 

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক লামিয়া বিনতে হোসাইন বিষয়টি নিশ্চিত করেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ২ জন রোগী হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল,তাদের মধ্যে একজনকে আমরা মৃত পেয়েছি। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২