মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ভোলার লালমোহনে লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবি, নিখোঁজ১, আহত-৫

ভোলার লালমোহনে লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবি, নিখোঁজ১, আহত-৫

ভোলার লালমোহনে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য অভিযানের স্পিডবোট উল্টে মো. ফখরুল নামের এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ ফখরুল মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন৷ তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। এ ঘটনায় স্পিডবোটচালকসহ ৫জন আহত হয়েছেন। আহতদেরকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
আহতদের মধ্যে স্পিডবোট চালক ইয়ামিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৮মার্চ) রাত ৮টার দিকে লালমোহন উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় , ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা ভোলার চরফ্যাশনের বেতুয়াগামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালামোহনের মঙ্গলসিকদার লঞ্চঘাটে পৌঁছে।

এ সময় স্পিডবোট নিয়ে মেঘনা নদীতে মৎস্য রক্ষায় অভিযানে যাচ্ছিল মৎস্য অফিসের একটি টিম। ওই টিমে লালমোহন মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ, স্পিডবোট চালক মো. ইয়ামিন ও পুলিশের তিনজন কনস্টেবল ছিলেন। লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় লঞ্চের পেছনের প্রফেলারের ধাক্কায় স্পিডবোটটি উল্টে যায়। এতে স্থানীয়দের সহায়তায় ৬জনকে উদ্ধার করা সম্ভব হলেও পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলাম নিখোঁজ রয়েছেন। তবে রাত ১২টা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, নিখোঁজের পর থেকে পুলিশ সদস্য উদ্ধারে নদীতে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। রাত বেশী হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। তবে নৌবাহিনী ও কোস্ট গার্ডের দুইটি ডুবুরী দল লালমোহনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আরও

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশ

সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...

২০২৬-০৭-১৭ ২২:৪৩

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সারা দেশ

পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...

২০২৬-০৭-১৭ ২২:৪১

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...

২০২৬-০৭-১৭ ২২:৩৯

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১